
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৪, ২০২৬, ৪:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১০, ২০২৫, ৫:৪৫ পি.এম
সলঙ্গায় জামায়েত ইসলামী প্রতিনিধি সম্মেলণ ও সুধী সমাবেশ

সিরাজগঞ্জের সলঙ্গায় বাংলাদেশ জামায়েত ইসলামী হাটিকুমরুল ইউনিয়ন শাখার আয়োজনে প্রতিনিধি সম্মেলণ ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের সিরাজগঞ্জ রোড চৌরাস্তা উচ্চ বিদ্যালয় স্কুল মাঠে আয়োজিত প্রতিনিধি সম্মেলণ ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
কোরআন তেলাওয়াত এর মধ্য দিয়ে এই প্রতিনিধি সম্মেলণ ও সুধী সমাবেশ শুরু হয়।
প্রতিনিধি সম্মেলণ ও সুধী সমাবেশ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন, বাংলাদেশ জামায়েত ইসলামী হাটিকুমরুল ইউনিয়ন শাখার আমির মাওলানা রাকিবুল ইসলাম।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়েত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রাফিকুল ইসলাম খাঁন।
সভায় আরো উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়েত ইসলামী বগুড়া অঞ্চলের টিম সদস্য নজরুল ইসলাম, বাংলাদেশ জামায়েত ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি শাহিনুর আলম,বাংলাদেশ জামায়েত ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি অধ্যপক শহিদুল ইসলাম,বাংলাদেশ জামায়েত ইসলামী উল্লাপাড়া উপজেলা শাখার আমির অধ্যাপক শাহজাহান আলী, বাংলাদেশ জামায়েত ইসলামী সলঙ্গা থানা শাখা সাবেক আমির হোসাইন আলী,বাংলাদেশ জামায়েত ইসলামী সলঙ্গা থানা শাখার আমির,মো. রাশেদুল ইসলাম শহিদ,বাংলাদেশ জামায়েত ইসলামী সলঙ্গা থানা শাখার সেক্রেটারি মাওলানা রাকিবুল হাসান।
সিরাজগঞ্জ জেলা শ্রমিক কল্যান ফেডারেশন এর সেক্রেটারি সোলাইমান হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন,বাংলাদেশর মানুষ এখন আর কনো দুর্নীতিবাজ চাঁদবাজ দেখতে চায়না, বাংলাদেশর মানুষ এখন চায় একটি ইসলাম রাষ্ট্র।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত