# সশস্ত্র বাহিনী দিবস দুপচাঁচিয়ায় পালিত

- Link: https://nagorikbhabna.com/%e0%a6%b8%e0%a6%b6%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%80-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b8-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%aa%e0%a6%9a/
- Published: 2026-11-22T12:30:37+06:00
- Author: Sankar Roy

**সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া (বগুড়া):    **বগুড়ার দুপচাঁচিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র
বাহিনীর কল্যাণ সোসাইটি উদ্যোগ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভা
অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে ২১ নভেম্বর শনিবার দুপুরে মডেল মসজিদের হলরুমে বাংলাদেশ বিমান বাহিনী মাষ্টার
ওয়ারেন্ট অফিসার (অব:) গোলাম মোস্তফা সভাপতিত্বে ও কর্পোরাল শাহিনুর ইসলাম বাবুর পরিচালনায়
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ নৌবাহিনী প্রকৌশলী কমান্ডার (অব:) মোনওয়ার
তালুকদার।

অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক,কল্যাণ 
সোসাইটি সিনিয়র সহ-সভাপতি সার্জেন্ট আব্দুল হামিদ,সাধারণ সম্পাদক সার্জেন্ট রেজাউল
করিম,পৌর শাখার সভাপতি সার্জেন্ট জাকির হোসেন প্রমুখ।

বক্তারা বলেন,মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে সশস্ত্র
বাহিনী সদস্যরা দেশ ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
