
প্রিন্ট এর তারিখঃ মে ১১, ২০২৬, ১:০১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৩, ২০২৫, ৩:০৪ পি.এম
সাংবাদিক তথ্য চাওয়ায় ক্ষিপ্ত গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তার কাছে তথ্য চাওয়ায় চ্যানেল এস টেলিভিশন ও দৈনিক আমার সংবাদ পত্রিকার গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি মোঃ জাহিদুল ইসলাম শেখ এর ক্ষিপ্ত ও অকট্ট ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার এর বিরুদ্ধে। গতকাল (২১ অক্টোবর) দুপুর দেড়টার সময় গোয়ালন্দ উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
সাংবাদিক জাহিদুল ইসলাম শেখ বলেন, গোয়ালন্দ উপজেলার কৃষি কর্মকর্তার কাছে আমি ২০২৪-২৫ অর্থবছরে ডি এ পি স্যার যেটা সরকার ঘোষিত নির্ধারিত মূল্য খুচরা বাজারে ২১ টাকা, তবে এই স্যার খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২৯ টাকা কেজি দরে। এ বিষয়ে যখন আমি জানতে পারি তখন মাঠপর্যায় কৃষকদের কাছ থেকে তথ্য সংগ্রহ করি। এ বিষয়ে ঘটনার সত্যতা পেলে আমি খুচরা ডিলার, বি সি আই সি ডিলারদের বক্তব্য নেই ।এবং গতকাল দুপুর দেড়টার সময় গোয়ালন্দ উপজেলা কৃষি অফিসারের অফিস রুমে যাই। তার কাছ থেকে তথ্য নেয়ার জন্য কিন্তু তিনি আমাকে তথ্য না দিয়ে আমার উপর ক্ষিপ্ত হন, এবং বিভিন্ন অকট্ট ভাষায় গালিগালাজ করেন । এবং আমি সেখান থেকে চলে আসি।
তবে গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার এর কাছে কোন বিষয়ে তথ্য নিতে গেলে তিনি একাধিক সাংবাদিকদের সাথে খারাপ আচরণের অভিযোগ পাওয়া গেছে। কৃষি কর্মকর্তার আচরণে গোয়ালন্দের অনেক সাংবাদিক ক্ষুদ্ধ।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত