চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য নোয়াখালীর চাটখিল প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ হাবিবুর রহমান মানবাধিকার শান্তি সম্মাননা পুরষ্কার পেয়েছেন। তাঁর পক্ষে পুরষ্কার গ্রহন করেন তাঁর বড় ছেলে সাংবাদিক মোঃ আরিফুর রহমান। মানবাধিকার জোট, বাংলাদেশ সাংস্কৃতিক জোট ও আমাদের সংঘ সামাজিক সাংস্কৃতিক সোসাইটি এর যৌথ উদ্যোগে গত রোববার বিকেলে ঢাকার শিল্পকলা একাডেমিতে ৩ বারের সফল প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার কর্মময় জীবন সম্পর্কে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা নাজিম উদ্দিন আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও গুনিজনদের সংবর্ধনা দেওয়া হয়। সভায় বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসন এর সাবেক উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক এমপি, বাংলাদেশ সাংস্কৃতিক জোট এর সাবেক সাধারণ সম্পাদক শফিকুল আলম বাবুল, সাংস্কৃতিক জোট এর সদস্য সচিব মোহাম্মদ মোস্তফা প্রমূখ। সভা শেষে গুনিজন ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন নাজিম উদ্দিন আলম সহ উপস্থিত নেতৃবৃন্দ।
উল্লেখ্য, সাংবাদিক মোঃ হাবিবুর রহমান গত ৫ বছরে সাংবাদিকতায় ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য ১৫টি জাতীয় পুরষ্কার ও ৫টি আন্তর্জাতিক পুরষ্কার পেয়েছেন। তিনি ২০০৪ সালে জাতীয় গণমাধ্যম পি আইবি কর্তৃক সাংবাদিকতায় রাষ্ট্রীয় স্বীকৃতি লাভ করেন। তিনি ১৯৮০ সাল থেকে সততা ও নিষ্ঠার সাথে এখনো পর্যন্ত সাংবাদিকতায় নিয়জিত রয়েছেন। তাঁর এসব পুরস্কার প্রাপ্তিতে দেশ বিদেশের বিভিন্ন নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তিনি সকলের দোয়া কামনা করেছেন।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA