
দৈনিক বাংলাভূমি পত্রিকার প্রধান সম্পাদক ও অভিজ্ঞ সাংবাদিক সাইদুর রহমান রিমন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার ৩০ জুলাই. ২০২৫ তারিখ বেলা ২.৩০ মিনিটের দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে নরওয়ে হাসপাতাল অতপর গাজীপুর তাজউদ্দীন মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তিনি স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার বয়স হয়েছিল ৫৪ বছর।
সাইদুর রহমান রিমন দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় সুনামের সঙ্গে কাজ করেছেন। পেশাগত জীবনে তিনি সত্যনিষ্ঠা, নিরপেক্ষতা ও নিরলস পরিশ্রমের জন্য সাংবাদিক সমাজে শ্রদ্ধাভাজন ছিলেন।
তার মৃত্যুতে দৈনিক নাগরিক ভাবনা পরিবার গভীর শোক প্রকাশ করেছে। এক শোকবার্তায় পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক বলেন,
“রিমন ভাই শুধু একজন দক্ষ সাংবাদিকই ছিলেন না, ছিলেন আমাদের অভিভাবকতুল্য সহকর্মী। তাঁর হঠাৎ চলে যাওয়া আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি।”
তিনি গাজীপুরের দৈনিক বাংলাভূমি পত্রিকার প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে দীর্ঘ সময় বাংলাদেশ প্রতিদিনের ইনভেস্টিগেটিভ রিপোর্টিং সেলের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) সিনিয়র সহসভাপতি ছিলেন। দীর্ঘ সাংবাদিকতা ক্যারিয়ারে বাংলাদেশ প্রতিদিন, বাংলানিউজ, সংবাদ, মানবজমিন, মুক্তকণ্ঠ, বাংলাবাজার পত্রিকা ও দৈনিক ইত্তেফাকে কাজ করেছেন। অনুসন্ধানী সাংবাদিকতায় অনন্য প্রতিভার অধিকারী তিনি ডিআরইউ বেস্ট রিপোর্টিংসহ অনেক পুরস্কার লাভ করেন। সাইদুর রহমান রিমনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) নেতারা। ডিআরইউর স্থায়ী সদস্য রিমনের নামাজে জানাজা আজ বাদ জোহর ডিআরইউ চত্বরে অনুষ্ঠিত হয়।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত