প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১২:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২৬, ২:১৭ পি.এম
সাদুল্লাপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

মজনু মিয়া, গাইবান্ধা: মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য স্বাক্ষরতা’ প্রতিপাদ্য বিষয় নিয়ে গাইবান্ধার সাদুল্লাপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র যৌথ উদ্যোগে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালীটি উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রওজাতুন জান্নাত-এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়।।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, উপজেলা জামায়াতের আমীর এরশাদুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অপুর্ব ভট্টাচার্য এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শম্ভু চরণ দাস, উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা অফিসার মীর মো. সামছুল আলম প্রমুখ।
বক্তারা বলেন, একটি সমৃদ্ধ ও উন্নত সমাজ গঠনে শতভাগ সাক্ষরতা অর্জনের কোনো বিকল্প নেই। নিরক্ষরতামুক্ত সাদুল্লাপুর গড়ে তুলতে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত মানুষকে শিক্ষার আওতায় আনতে হবে। শিক্ষার হার বাড়াতে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের সংশ্লিষ্টরা ছাড়াও সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA