প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৬, ৯:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৬, ৫:৫৩ পি.এম
সাদুল্লাপুরে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মজনু মিয়া,গাইবান্ধা: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে গাইবান্ধার সাদুল্লাপুরে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির অংশ হিসেবে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এ অভিযান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রওজাতুন জান্নাত ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনশাদ আলীর নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থী, বিএনসিসি ও স্কাউটস সদস্যরা এতে অংশ নেন।
অভিযানে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় জমে থাকা পানি, আবর্জনা ও মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী ও স্থানীয়দের সচেতন করা হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ জরুরি। কোথাও পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানানো হয়।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA