
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ১১:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৫, ২০২৫, ৫:০০ পি.এম
সাবেক প্রতিমন্ত্রীর পুত্রের আগমনে লালপুরে মোটরসাইকেল শোভাযাত্রা

বিএনপির বর্ষিয়ান নেতা এবং নাটোর-১ লালপুর-বাগাতিপাড়া আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের বড় পুত্র ডাঃ ইয়াসির আরশাদ রাজনের আগমন উপলক্ষ্যে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার সন্ধ্যায় এই শোভাযাত্রা হয়। উপজেলার গৌরীপুরে সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে লালপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক ভিপি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডাঃ ইয়াসির আরশাদ রাজন পৈতৃক বাড়ী চত্বরে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত