
আকতার হোসেন, সাভার (ঢাকা)
সাভারে আন্তঃ শ্রেণী ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ।মঙ্গলবার (১২ আগষ্ট) বিকেলে স্কুলের মাঠ প্রাঙ্গনে এই খেলা অনুষ্ঠিত হয় । দেওগাঁও জয়তুন নেছা হাই স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ওমরেরে সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক ও সাভার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী আবদুল ওহাব, দেওগাঁও জয়তুন নেছা হাই স্কুলের অধ্যক্ষ আবু আদনান সেলিম, সাভার থানা বিএনপির সহ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাভার থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ শাহীন,সাভার থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবদুল মান্নান, সাভার ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুস সালাম মোল্লা, বিএনপি নেতা আরফান আলী, মোঃ আব্দুল মতিন, মোঃ দুদু মিয়া,সাভার থানা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শওকত হোসেন খোকন, সাভার থানা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রবিন হোসেন ।এসময় আরও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইস্কুলের ছাত্র - ছাত্রী,শিক্ষক শিক্ষিকা ও অবিভাবকবৃন্দ।বড়দের খেলায় লাল দল ১-০ গোলের ব্যবধানে সাদা দলকে পরাজিত করে এবং ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন প্রিয়ন্ত। ছোটদের খেলায় শাপলা দল ১-০ গোলের ব্যবধানে বেলী দলকে ট্রাইবেকারের মাধ্যমে পরাজিত করে। খেলা শেষে প্রধান অতিথি সহ সকল অতিথিবৃন্দ খেলোয়াড়দের মাঝে পুরষ্কার বিতরণ করে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত