
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ৫:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৫, ২০২৬, ২:০৫ পি.এম
সাভারে ধরেন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

আকতার হোসেন, সাভার:
সাভারে ধরেন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান- ২০২৬ অনুষ্ঠিত হয়েছে । রবিবার ( ২৫ জানুয়ারি ) সকালে জাতীয় সংগীত এবং পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ধরেন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় । অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন ধরেন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেবেকা সুলতানা। সাভার উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা সহকারী শিক্ষা অফিসার কানিজ ফাতেমা, সাভার পৌর ছাত্র দলের সাবেক সহ সভাপতি ও সাভার পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ রাশেদুল ইসলাম রাসেল, ভিশন গ্রুপের জিএম মোঃ শহিদুর রহমান, মোঃ চাঁন মিয়া, রাজু আহমেদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ । পরে অতিথিরা বিভিন্ন খেলায় অংশগ্রহন করে বিজয়ী হওয়া ছাত্র - ছাত্রীদের হাতে পুরষ্কার তুলে দেন ।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত