
আকতার হোসেন, সাভার
সাভারে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে । রবিবার বিকেলে সাভার পৌরসভার ৮ নং ওয়ার্ডের রাজমহল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই উঠান বৈঠকের আয়োজন করা হয় । উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা - ১৯ এর সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু । এসময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাভার থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাফেজ মোঃ দেলোয়ার হোসেন, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মেহেদী রানা শহীদ । এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন ।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত