
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ১১:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৩০, ২০২৫, ৩:০২ পি.এম
সাভারে রাস্তার দাবিতে মানববন্ধন

সাভারে রাস্তার দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী। সোমবার ( ৩০ জুন ) সকালে সাভার পৌরসভার ৮ নং ( রাজাশন ) ওয়ার্ডের ভিশন গার্মেন্টসের সামনে সাভার - বিরুলিয়া রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় । মানববন্ধনে বক্তারা বলেন, ভিশন গার্মেন্টসে থেকে পলুর পুরাতন বাড়ি বা ঐ এলাকায় সরাসরি যেতে কয়েক মিনিট লাগে। কিন্তু সরাসরি কোন রাস্তা না থাকার কারণে ঘুরে যেতে অনেক দেরি হয়, বর্ষাকালে ছেলে- মেয়েরা স্কুলে যেতে পারে না,অসুস্থ মানুষ নিয়ে হাসপাতালে যেতে অসুবিধা হয়, তাই আমরা চাই অতি তাড়াতাড়ি আমাদের এই রাস্তা করে দেওয়া হোক , অবিলম্বে রাস্তাটি করে দেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন । এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর প্রার্থী মেহেদী রানা শহীদ, নুরুল ইসলাম, শুক্কুর আলী,হাবিবুর রহমান,আবদুল আউয়াল,হেমন্ত কস্তা, শংকর সহ এলাকার প্রায় দেড় শতাধিক ভুক্তভোগী পরিবার ।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত