
আবু সাঈদ তুষার,
জমকালো আয়োজনের মধ্যে দিয়ে শেষ হলো স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ -২০২৫' এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলের মধ্যে সেরাদের পুরস্কার ও সনদ দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৪ আগষ্ঠ) সাভার উপজেলা বিরুলিয়া ইউনিয়নে দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হল'স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ -২০২৫' এর গ্র্যান্ড ফাইনাল।
অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ ডিপার্টমেন্ট। প্রতিযোগিতায় দেশের সেরা ১৫টি স্টার্টআপ দল চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় জড়নড় লাইফ দল। প্রথম রানার আপ হয় উই গ্রো এবং দ্বিতীয় রানার আপ হয় রকেট ওয়েব দল।
বিজয়ী দল ৫০,০০০ টাকা বিনিয়োগ পুরস্কার লাভের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিতব্য গ্লোবাল স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করবে, যেখানে তারা ১ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ পুরস্কারের জন্য পিচ করার সুযোগ পাবেন। প্রথম ১০টি দল একটি বিশেষ নেটওয়ার্কিং সেশনে অংশগ্রহণের আমন্ত্রণও পাবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত