
প্রিন্ট এর তারিখঃ মে ১১, ২০২৬, ৮:০২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৭, ২০২৫, ৫:১০ পি.এম
সাভার উপজেলায় ইউএনও পদে যোগদান করেন মাহবুবুর রহমান

আবু সাঈদ তুষার, ঢাকা।
ঢাকা জেলার সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জনাব মাহবুবুর রহমান। এর আগে তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলাতে ইউএনও হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন।
যোগদানের পর তিনি ঢাকার সুযোগ্য জেলা প্রশাসক জনাব তানভীর আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন।
নবাগত ইউএনও মাহবুবুর রহমান আশা প্রকাশ করেন, সাভারের সার্বিক উন্নয়ন, জনসেবা ও প্রশাসনিক কার্যক্রমে তিনি সকলের সহযোগিতা নিয়ে আন্তরিকভাবে কাজ করবেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত