
নাগরিক ভাবনা প্রতিবেদকঃ
সারাদেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব শিশু দিবস ২০২৫। “প্রত্যেক শিশুই মূল্যবান, তাদের অধিকার নিশ্চিত করো এখনই” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় সরকার ও বেসরকারি সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
জাতীয় শিশু দিবসের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক সংস্থার চেয়ারম্যান । তিনি বলেন, “শিশুরা জাতির ভবিষ্যৎ। তাদের সুস্বাস্থ্য, শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সাংবিধানিক দায়িত্ব।”
দিবসটি উপলক্ষে ইউনিসেফ, সেভ দ্য চিলড্রেনসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সচেতনতা কার্যক্রম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালায়। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও দিনটি উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়।
চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, রংপুর, খুলনা ও বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে স্থানীয় প্রশাসনের উদ্যোগে র্যালি ও শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। শিশু অধিকার সুরক্ষা, শারীরিক ও মানসিক নির্যাতন প্রতিরোধ এবং সবার জন্য মানসম্মত শিক্ষার দাবি জানিয়ে নানা কর্মসূচি পালিত হয়।
বিশ্ব শিশু দিবস প্রতি বছর অক্টোবরের প্রথম সোমবার পালিত হয়। জাতিসংঘ ঘোষিত এ দিবসের মূল লক্ষ্য হলো—বিশ্বের সব শিশুর অধিকার, নিরাপত্তা ও উন্নয়নের পরিবেশ নিশ্চিত করা।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত