
প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৬, ১২:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৫, ৭:৩৬ পি.এম
সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

কচুয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর)) সকাল ১১ টায় কচুয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী হাসান এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা কৃষি অফিসার ও উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব আকাশ বৈরাগী, মাধ্যমিক শিক্ষা অফিসার মানিক অধিকারী,যুব উন্নয়ন কর্মকর্তার মোঃ আকবর হোসেন,আইসিটি কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন রাসেল,সমাজসেবা কর্মকর্তা মোঃ হাসিবুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান,কচুয়া প্রেসক্লাবের সভাপতি শহীদুল ইসলাম খোকন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম,কচুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সূর্য্য চক্রবর্তী, উপজেলা কৃষি সম্পসারণ কর্মকর্তা মোঃ নাইমুর রশিদ লিখন,উপ-সহকারী কৃষি কর্মকর্তা কয়েছুজ্জামান সহ বিএডিসি ও বিএফএ এর প্রতিনিধি গণ।
এসময় কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী হাসান ডিলারদের বলেন, কৃষকরা যেন ন্যাযমূল্যে সার ক্রয় করতে পারে এবিষয়ে ডিলারদের নিশ্চিত করতে হবে। এছারা আমরা নিয়মিত মনিটরিং করছি,কোথাও অনিয়ম ও দূর্নীতি পাওয়া গেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত