

পরিকল্পিত বনায়ন করি,সবুজ বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা রং বেরঙের বেলুন উড়িয়ে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মাদ নজরুল ইসলাম।
রবিবার ( ২০ জুলাই ২০২৫) দুপুরের দিকে শহরের মুক্তির সোপানে সিরাজগঞ্জ বন বিভাগ ও সার্বিক সহযোগিতা জেলা প্রশাসন এর আয়োজন জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেট চত্বর থেকে এক বনার্ঢ়্য শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশন মুক্তির সোপানে এসে শেষ হয়। ৭ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতি রায়। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সহকারী বন সংরক্ষক কর্মকর্তা রিজিয়া পারভীন মিষ্টি,জেলা মুক্তিযুদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল,
বিভাগীয় বন কর্মকতা, সামাজিক বন বিভাগ পাবনা এঁর কাজী তারিকুর রহমান।
অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মাদ নজরুল ইসলাম বলেন,
সুন্দর বাংলাদেশ নির্মাণ তৈরি করতে বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। প্রতিটি মানুষের উচিত একটি করে বৃক্ষ রোপণ করে দেশকে আরও এগিয়ে নেওয়া। আমি ধন্যবাদ জানাই সিরাজগঞ্জের বন বিভাগকে তারা এই ধরনের আয়োজন করেছেন। আমরা নিজেরাই একটি করে ফলজ ও বনজ বৃক্ষরোপণের মাধ্যমে পেতে পারি সুন্দর একটি পরিবেশ।গাছ হচ্ছে খাদ্য ও সম্পদের ভান্ডার ।প্রতিটি পরিবারে বাড়ির আঙ্গিনায় মকমপক্ষে তিনটি বৃক্ষ রোপন করাসহ সড়কের উভয় পার্শ্বে বৃক্ষরোপণ করে (গ্রীন ও ক্লিন চেম্বার)অক্সিজেন তৈরির ক্ষেত্র তৈরি করে দুষনমুক্ত পরিবেশ নির্মাণ করে দেশকে আরও এগিয়ে নিতে হবে।
অনুষ্ঠানের সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায় বলেন,বলেন, বৈশ্বিক উষ্ণায়নের ঝুঁকি মোকাবেলায় বৃক্ষ রোপণের কোন বিকল্প নেই।
আসুন আমরা এই বর্ষা মৌসুমে নিজেরা যে যেভাবে পারি একটি করে ফলজ,বনজ ও ঔষধী বৃক্ষরোপণ করে সুন্দর পরিবেশ গঠনের মাধ্যমে অমূল্য অক্সিজেন গ্রহণ করে
প্রাকৃতিক দুর্যোগকে প্রশমিত করে আমাদের জীবনকে সজীব-সুন্দর ভাবে গোড়ে তুলি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান,বিভাগীয় বন কর্মকতা, সামাজিক বন বিভাগ পাবনা এঁর কাজী তারিকুর রহমান, এছাড়াও উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সদস্য আব্দুল মজিদ, ডেপুটি কমান্ডার জহুরুল ইসলাম,বিশিষ্ট মুক্তিযোদ্ধা প্রকৌশলী আব্দুল মান্নান,জেলা দপ্তর কমান্ডার আলাউদ্দিন,জেলা নার্সারী মালিক সমিতির মোঃ আকাব্বর আলী,বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা কবি নূরনব্বী খান জুয়েল।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত