
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৬, ২০২৬, ৫:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২২, ২০২৫, ৪:৪৩ এ.এম
সুন্দরবন থেকে অজগর সাপ লোকালয় এসে ছাগল মেরে স্বেচ্ছাসেবকদের হাতে ধরা পড়ছে

আজ ২১ মার্চ ২০২৫ রোজ শুক্রবার শরণরণখোলা উপজেলার সাউথখালী, উত্তর সোনাতলা গ্রামের কৃষক আবুল কালাম মুন্সির বাড়িতে এসে একটি ছাগল মেরে ফেলে। টের পেয়ে বিষয়টি এলাকার স্বেচ্ছাসেবক দলের দলনেতাকে ছাগল মারার বিষয়টি জানান। খবর পেয়ে স্বেচ্ছাসেবক দলের লোকজন তাৎক্ষণিক ওই বাড়িতে চলে আসেন। লোকজনের সাড়া পেয়ে সাপটি বনের মধ্যে চলে যেতে চাইলে সাথে সাথে উত্তর সোনাতলা গ্রামের সিপিজি ও ভিটিআরটির সদস্যরা মিলে সাপটিকে উদ্ধার করে। এবং স্বেচ্ছাসেবকগণ সাপের বিষয় বন বিভাগকে অবহিত করেন। জানা যায় সাপটিকে আগামী দিন স্বেচ্ছাসেবক দলের দলনেতা মোঃ খলিল জোমাদ্দার সহ সঙ্গীও লোকজন বন বিভাগের নেতৃত্বে বনে উন্মুক্ত করা হবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত