
হঠাৎ জেঁকে বসেছে শীত। কনকনে ঠান্ডায় কাঁপছে গ্রামীণ জনপদের মানুষ। সেই সঙ্গে গ্রামে বেড়েছে শীতের দাপট। বড়দিন উদ্যাপন উপলক্ষে গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়াচালা এলাকার সুবিধাবঞ্চিত গারোদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন হীড বাংলাদেশ। শিশু থেকে বৃদ্ধ চার শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ১২ টায় ক্যাথলিক সমাজ পরিষদের আয়োজনে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাষ্টারবাড়ী (কেওয়াচালা) এলাকার সুবিধাবঞ্চিত গারোদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শ্রীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো: মহসীনের সভাপতিত্বে এবং সাগর সাংমার সঞ্চালনায় কেওয়াচালা শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন। তিনি বলেন, আমরা আদিবাসীদের শিক্ষা, স্বাস্থ্য, আর্থ-সামাজিক উন্নয়ন, শিশু ও মাতৃস্বাস্থ্য, নিরাপদ পানি নিশ্চিতকরণ, সংস্কৃতি ও আদিবাসী জনগোষ্ঠীর বহুমুখী উন্নয়নে সহযোগীতা করে আসছি। এবার শীত মৌসুমের শুরুতে সুবিধাবঞ্চিত গারোদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেছি।
বিশেষ আতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়শনের সভাপতি এবং পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল হোসেন প্রধান। গাজীপুর জেলা শ্রমিক দলের সদস্য সচিব আবুল কালাম প্রধান অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নজরুল ইসলাম মিলন, শ্রীপুর পৌর যুবদলের যুগ্ন আহবায়ক ইঞ্জিনিয়ার লিমন সাদিক, সেলিম মিয়া, গাজীপুর জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য ফ্রন্টের আহবায়ক মানিক সাংমা, যুবদল নেতা শাকিল আহমেদ, সুব্রত মারাক শুভ প্রমুখ। বড়দিনে শীতবস্ত্র এবং নতুন পোশাক পেয়ে গারো কেওয়াচালা অঞ্চলের গারো সম্প্রদায়ের সবাই আনন্দিত।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত