
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৩:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১, ২০২৫, ৫:১৪ পি.এম
সুলতানপুর ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়ন পরিষদের ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০১ জুন) ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ বাজেট ঘোষণা করা হয়।
বাজেট ধরা হয়েছে ১ কোটি ৩৩ লাখ ৯৪ হাজার৮৭২ টাকা । এতে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৩২লাখ ৮৮ হাজার ৪৬৮ টাকা।
উদ্ধৃত্ত ধরা হয়েছে ১ লাখ ৬ হাজার ৪০৪ টাকা।
এ বাজেট অনুমোদন করেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আশিকুর রহমান । উক্ত বাজেট সভায় উপস্থিত ছিলেন,সদস্য মোছাঃ আকলিমা বেগম, মোছাঃ জাহানারা বেগম, মোছাঃ রেহানা বেগম, মোঃ বাকাউল হোসেন, মোঃ জাহিদ প্রামাণিক, মোঃ আঃ সালাম শেখ, মোঃ আবুল কালাম মোল্লা, মোঃ আবুল বাসার, মোঃ আমজাদ বিশ্বাস, মোঃ ফরহাদ শেখ, মোঃ ওহাব মোল্লা, মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নজরুল ইসলাম মোল্লা।
এ বাজেট পেশ করেন অত্র ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ জহির উদ্দিন।
এ বাজেট ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও ইউনিয়ন বাসীর মতামতের ভিত্তিতে অনুমোদন হয়।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত