প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৪, ২০২৬, ১২:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৯, ২০২৬, ২:৩০ পি.এম
সেলিম ভূঁইয়া এমপির প্রচেষ্টায় বিদ্যুৎ সরবরাহে যুক্ত হতে যাচ্ছে আরও ৫ মেগাওয়াট

আইয়ুব আলী, হোমনা: কুমিল্লার হোমনা উপজেলার বিদ্যুৎ সংকট নিরসনে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে। রবিবার থেকে উপজেলার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় অতিরিক্ত ৫ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হচ্ছে বলে জানা গেছে। স্থানীয়রা বলছেন, অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এমপির উদ্যোগ ও প্রচেষ্টার ফলেই এ অতিরিক্ত বিদ্যুৎ বরাদ্দ নিশ্চিত হয়েছে।
জানা গেছে, হোমনা উপজেলার মোট বিদ্যুতের চাহিদা প্রায় ২২ মেগাওয়াট। অথচ এতদিন জাতীয় গ্রিড থেকে উপজেলাটি মাত্র ৭ মেগাওয়াট বিদ্যুৎ পেত। ফলে লোডশেডিং ও ভোল্টেজ সংকটে ভোগান্তিতে ছিলেন সাধারণ মানুষ, ব্যবসায়ী, কৃষক এবং শিল্পপ্রতিষ্ঠান।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আজ রবিবার থেকে অতিরিক্ত ৫ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হওয়ায় উপজেলার মোট বিদ্যুৎ সরবরাহ বেড়ে দাঁড়াবে ১২ মেগাওয়াটে। এতে বিদ্যুৎ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।
এ বিষয়ে স্থানীয়রা অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এমপিকে ধন্যবাদ জানিয়ে বলেন, বর্তমান উদ্যোগ হোমনার বিদ্যুৎ সংকট সমাধানের পথে একটি বড় অগ্রগতি। তাদের প্রত্যাশা, পর্যায়ক্রমে উপজেলার পূর্ণ ২২ মেগাওয়াট চাহিদা পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং স্থায়ীভাবে বিদ্যুৎ সমস্যার সমাধান হবে।
হোমনা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মৃনাল কান্তি চৌধুরী বলেন, হোমনায় অতিরিক্ত ৫ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হওয়ায় জনগনের অনেক দুঃখ কষ্ট লাগব হবে এবং বিদ্যুৎতের চাহিদা অনেকটাই পুূরণ হবে ।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA