
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৫, ২০২৬, ১১:০১ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৬, ২০২৫, ৫:০৫ পি.এম
সোনাতলায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির ছেলে ইয়াবাসহ আটক

বগুড়ার সোনাতলায় ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মোঃ জয় (২৮) নামক এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সে গরফতেপুড় পৌর এলাকার ৩নং নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জিল্লুর রহমানের ছেলে।
জানাগেছে, গত সোমবার (২৫ ফেব্রুয়ারী) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ইন্সপেক্টর সামসুল আলম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে সোনাতলা পৌরসভাস্ত গরফতেপুড় এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নিকট হতে ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত