
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৭:১০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৩, ২০২৫, ৬:১৬ পি.এম
সোনাতলায় জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের ৪ ও ৬ নম্বর ওয়ার্ড কমিটি অনুমোদন

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল সোনাতলা পৌর শাখার আওতাধীন ৪ ও ৬ নম্বর ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে। রবিবার মাগরিব বাদ পৌর কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় এ কমিটি অনুমোদনের ঘোষণা দেওয়া হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর শাখার সহ-সভাপতি আহসান হাবিব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর শাখার সভাপতি শাহনেওয়াজ নয়ন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জাহিনুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সভা শেষে ঘোষিত কমিটিতে ৪ নম্বর ওয়ার্ডে দুলা আকন্দকে সভাপতি, গিয়াসউদ্দিনকে সাধারণ সম্পাদক এবং খায়রুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করে ৩১ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
একইসাথে ৬ নম্বর ওয়ার্ডে সভাপতি নির্বাচিত হন বাবর আলী, সাধারণ সম্পাদক মাসুদ এবং সাংগঠনিক সম্পাদক মিশু। সেখানে ৩২ সদস্যবিশিষ্ট একটি কমিটি অনুমোদন দেওয়া হয়।
পৌর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে উভয় কমিটির অনুমোদনপত্র প্রদান করা হয়। সভায় বক্তারা নতুন নেতৃত্বের প্রতি দলীয় আদর্শ বাস্তবায়নে নিষ্ঠা ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে তৃণমূল পর্যায়ে সংগঠন আরও শক্তিশালী হবে বলে নেতারা আশা প্রকাশ করেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত