

বগুড়ার সোনাতলায় যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস (১ মে) পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে একটি বিশাল র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র্যালিটি শহীদ সৈকত চত্বরে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মোনারুল ইসলাম বিটু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি একেএম আহসানুল হাবিব রাজা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেল, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক এবং সেলিম রেজা বাবলা।
এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন সাবেক পৌর কাউন্সিলর জহুরুল ইসলাম শেফা, পৌর শ্রমিক দলের সভাপতি জীবন আহসান সবুজ, সোনাতলা গৃহ নির্মাণ শ্রমিক সমিতির সভাপতি মানিক তালুকদার, শ্রমিক নেতা শফিকুল হাসান লিটন, ইজিবাইক সমিতির সভাপতি আরিফুল ইসলাম ও সিএনজি মালিক সমিতির সভাপতি শাহিন মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সোনাতলা বাজার মসজিদের ইমাম মাওলানা শাহীনুর ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান রনি ও উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর সভাপতি উজ্জ্বল হোসেন খোকন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত