প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৪, ২০২৬, ১১:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩, ২০২৬, ৪:৪০ পি.এম
সোনাতলায় বিএনপি কার্যালয় পোড়ানোর মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

হারুন অর রশিদ, সোনাতলা (বগুড়া): বগুড়ার সোনাতলায় বিএনপির পার্টি অফিস পোড়ানোর মামলায় মোঃ সুমন বাপ্পী (৩১) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাতে সোনাতলা থানা পুলিশের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার সুমন বাপ্পী পাকুল্লা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি উপজেলার আচারেরপাড়া গ্রামের মৃত আব্দুল জলিল ও মোছাঃ জাহানারা বেগমের ছেলে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিএনপির পার্টি অফিস পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে যথাযথ পুলিশি নিরাপত্তায় তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA