
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৮:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২, ২০২৫, ৩:৩২ পি.এম
সোনাতলায় বিস্ফোরক মামলায় ওয়ার্ড আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার

বগুড়ার সোনাতলা উপজেলায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলাসহ আরও একটি মামলায় মোঃ সদরুল আমিন লেমন (৩০) নামের একজন ওয়ার্ড আওয়ামী লীগ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১ জুলাই) দিবাগত রাতে সোনাতলা থানা পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেপ্তারকৃত লেমন সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের শিচারপাড়া গ্রামের বাসিন্দা এবং মৃত আঃ লতিফের পুত্র।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, “তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা এবং একটি অপরাধ মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।”
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সদরুল আমিন লেমন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। তাকে বুধবার সকালে বগুড়া আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রসঙ্গত, সোনাতলা থানার আওতাধীন এলাকায় চলমান আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশ ধারাবাহিকভাবে ওয়ারেন্টভুক্ত আসামিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত