
প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৬, ৩:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১২, ২০২৫, ১২:২৬ এ.এম
সোনাতলায় ‘রাজশাহী-রংপুর’ বিভাগীয় যৌথ কমিটির সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

বগুড়ার সোনাতলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছা সেবকদল এবং ছাত্রদলের আয়োজনে কৃষি উন্নয়ন, পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় রাজশাহী ও রংপুর বিভাগীয় যৌথ কমিটির সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ মে রোববার সকালে সোনাতলা পৌর অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভয় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি সোনাতলা সারিয়াকান্দি নির্বাচনী এলাকার সর্বশেষ ধানের শীষের মনোনয়নপ্রাপ্ত এমপি প্রার্থী একেএম আহসানুল তৈয়ব জাকির।
সোনাতলা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাহমুদুর রহমান রনির সঞ্চালনায় ও সোনাতলা উপজেলা যুবদলের আহবায়ক রাশেদুর রহমান হান্নানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর, সহ সভাপতি ফেরদৌস আজম সুমন, সহ সভাপতি এনামুল হক পান্না, সাধারণ সম্পাদক আবু হাসান, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল।
এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সোনাতলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল ওয়াহাব হক, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক উজ্জল হোসেন খোকন, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজু আহম্মেদ, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক শফিকুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক পাভেল আহমেদ, পৌর যুবদলের আহবায়ক হারুন অর রশিদ, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিজানুর রহমান বাবু, উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান চাদ, সাধারন সম্পাদক জরিফুল ইসলাম, পৌর ছাত্রদলের সভাপতি বকুল ইসলাম, পাকুল্লা ইউনিয়ন যুবদলের আহবায়ক রুহুল আমিন রুনু, বালুয়া ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুস সালাম প্রমুখ।
এসময় উপজেলা, পৌর ও ইউনিয়ন থেকে আসা দলীয় অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী সভায় উপস্থিত ছেলেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত