প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১২:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৬, ৫:৩৫ পি.এম
স্ত্রীর সঙ্গে অভিমানে স্বামীর আত্মহত্যা
![]()
রাজু আহমেদ, রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দিতে পারিবারিক বিরোধের জেরে নজরুল বিশ্বাস (৩০) নামে এক যুবকের মৃ*ত্যু হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার জঙ্গল ইউনিয়নের অলংকারপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নজরুল বিশ্বাস অলংকারপুর গ্রামের চাঁদ আলী বিশ্বাসের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, নজরুল দীর্ঘদিন ধরে মা*দকা*সক্ত ছিলেন এবং বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ধার-দেনায় জড়িয়ে পড়েছিলেন।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, গত ৭ সেপ্টেম্বর পারিবারিক বিষয় নিয়ে স্ত্রী হাসি বেগমের সঙ্গে নজরুলের কথা-কাটাকাটি হয়। পরে অভিমান করে স্ত্রী একই গ্রামের বাবার বাড়িতে চলে যান।
পরদিন স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে আনতে নজরুল শ্বশুরবাড়িতে যান। সেখানে স্ত্রী তার সঙ্গে ফিরে না আসায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
পরে শ্বশুরবাড়ির পাশের একটি কাঁচা রাস্তায় নজরুলকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি তার স্ত্রীসহ পরিবারের সদস্যদের জানানো হলে দ্রুত তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। স্থানীয়দের ভাষ্যমতে তিনি বি*ষপা*ন করেছিলেন
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ*ত ঘোষণা করেন।
এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃ*ত্যুর বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া ও তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা নিশ্চিত করা হবে বলে জানা গেছে।
বালিয়াকান্দি থানার ওসি আব্দুর রব তালুকদার জানান, ঘটনাটি আমরা জেনেছি। পরিবার পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যু মামলা রুজি করা হয়েছি৷ এ ঘটনায় প্রয়োজনীয় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA