

সমীর সরকার, ময়মনসিংহ, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ -১ হালুয়াঘাট ও ধোবাউড়া থেকে ছয়জন মনোনয়ন জমা ও বৈধ প্রার্থী হিসাবে গন্য হওয়ার পর, তাদের মধ্যে থেকে স্বতন্ত্র প্রার্থী সদ্য সাবেক হালুয়াঘাট উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবদুল হামিদ পারিবারিক ও ব্যক্তিগত সমস্যা দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেন। একজন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করার পর বাকী ৫ জন প্রার্থীর মধ্যে জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স (ধানের শীষ)। ময়মনসিংহ উত্তর বিএনপির সদস্য আলহাজ্ব সালমান ওমর রুবেল, স্বতন্ত্র, ময়মনসিংহ জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাহফুজুর রহমান মুক্তা।
বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওঃ তাজুল ইসলাম আকন্দ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা এডভোকেট জিল্লুর রহমান।
আগামী ১২ তারিখ নির্বাচন হবে। আগামী কাল প্রার্থীদের মাঝে প্রতীক বিতরন করা হবে, সেই সাথে প্রচারণা চালানো হবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত