
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ১১:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০২৫, ৪:৩০ পি.এম
স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা দিলেন দলীয় মনোনয়ন বঞ্চিত- টিপু,

১৩ তম জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ লালপুর-বাগাতিপাড়া আসনে বিএনপির দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে ঘোষণা দিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু। শনিবার বিকেলে বিএনপি আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তাইফুল ইসলাম টিপু এই ঘোষণা দেন।
এসময় তিনি বলেন, ''ঈশ্বরদীর হাবিবুর রহমান হাবিব আওয়ামীলীগ থেকে বিএনপিতে এসেছে অথচ দল তাকেও মনোনয়ন দিয়েছেন। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিএনপির রাজনীতি করেছি। লড়াই সংগ্রাম সহ দলের দুর্দিনে রাজপথে আন্দোলন করেছি এবং বিভিন্ন মামলায় পড়ে কারাগারে থেকেছি ও জুলুম নির্যাতন সহ্য করেছি। অথচ দল আমাকে মনোনয়ন দেয়নি। নাটোর-১লালপুর-বাগাতিপাড়া আসনে নারী কোঠায় একজনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। দলের দুর্দিনে তাকে রাজপথে আন্দোলনে দেখিনি। কিন্তু তাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। বিভিন্ন আসনে দলে অনেক ত্যাগী নারী নেত্রী আছেন। দল তাদেরকে মনোনয়ন দেয়নি। নাটোর-১লালপুর -বাগাতিপাড়া আসনে জামায়াত ইসলামীর নিকট ধানের শীষ প্রতীকের পরাজিত হবে এইটা আমি চাই না।" তাইফুল ইসলাম টিপু আরো বলেন, "বেগম খালেদা জিয়া আমার মায়ের মত এবং তারেক রহমান আমার ভাইয়ের মত। নাটোর-১ লালপুর-বাগাতিপাড়া আসনে নারী কোঠায় যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার মনোনয়নপত্র বাতিল করার জন্য আমি বেগম খালেদা জিয়া ও তারেকে রহমান সহ দলীয় হাইকমান্ডের প্রতি আহ্বান জানাচ্ছি। আমাকে বাদ দিয়েও যদি কোন ত্যাগী নেতাকে দলীয় মনোনয়ন দেওয়া হয় আমি তাকে সাথে নিয়ে ধানের শীষের পক্ষে নির্বাচনী মাঠে কাজ করবো। এবং ধানের শীষ প্রতীকে বিজয়ী করবো ইনশাআল্লাহ। দল বর্তমান যাকে মনোনয়ন দিয়েছেন তার মনোনয়ন বাতিল না করেন, তবে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবো।"
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার, গোপালপুর পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান আরিফ, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুল ইসলাম টমি প্রমুখ।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত