প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬, ৬:০১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬, ৫:২৯ পি.এম
স্ববল প্রকল্পের আওতায় ৫ হাজার ৭৬০টি গাছের চারা বিতরণ

মজনু মিয়া, গাইবান্ধা: ইউরোপীয় ইউনিয়নের ট্রেডক্র্যাফট এক্সচেঞ্জের কারিগরি সহযোগিতায় স্ববল প্রকল্পের আওতায় গাইবান্ধা সদর উপজেলার কৃষিপণ্য উৎপাদনকারী সমবায় সমিতির সদস্যদের বসতবাড়ি ও আঙ্গিনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) ও উপজেলা যুব কৃষিপণ্য উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেড যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করা হয়। চলতি বছর স্ববল প্রকল্পের আওতায় সারাদেশে ৩ লাখ বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরঅংশ হিসেবে গাইবান্ধা সদর উপজেলার সমিতির সদস্যদের মধ্যে মোট ৫ হাজার ৭৬০টি ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হবে।
গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ৯৬০ জন উপকারভোগীর প্রত্যেককে আম, নিম, পেয়ারা ও মেহগনিগাছের চারটি করে চারা বিতরণ করেন। উপকারভোগীরা নিজ নিজ বসতবাড়ি ও আঙ্গিনায় এসব চারা রোপণ করবেন।
চারা বিতরণ অনুষ্ঠানে গাইবান্ধা সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রাকিবুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সুজন মিয়া, সদর উপজেলা যুব উন্নয়ন কৃষিপণ্য উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. আব্দুল খালেক, সাধারণ সম্পাদক শাহিদা বেগম, গণ উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) প্রতিনিধি আবু সাইদ তুহিনসহ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, বসতবাড়ি ও আঙ্গিনায় ফলদ ও বনজ গাছ রোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি পরিবারের পুষ্টির চাহিদা পূরণ এবং ভবিষ্যতে অর্থনৈতিক সুবিধা নিশ্চিত করাই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA