
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৬, ২০২৬, ১:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৫, ২০২৬, ১০:২৫ পি.এম
স্বাধীনতা দিবস ভলিবলের ফাইনালে চ্যাম্পিয়ন সেনাবাহিনী

আব্দুল আওয়াল: স্বাধীনতা দিবস উপলক্ষে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস আয়োজিত গুলিস্তানে ফাইনালে সেনাবাহিনীর সামনে দাঁড়াতেই পারল না বিমান বাহিনী ৩-১ সেটেই হেরেছে তারা। সেনাবাহিনীর সঙ্গে লড়াই জমিয়ে তুলেও শেষ পর্যন্ত আর পেরে উঠেনি বাংলাদেশ বিমানবাহিনী ।
গত মঙ্গলবার থেকে পল্টনের শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে শুরু হয়েছে এই প্রতিযোগিতা। আজ ফাইনাল খেলা সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
ফাইনালে বাংলাদেশ বিমান বাহিনী ৩-১ সেটের (২৫-১৩, ২৫-২০, ২৩-২৫, ২৫-১৮ পয়েন্ট) ব্যবধানে হারায় বাংলাদেশ সেনাবাহিনী।
টুর্নামেন্টের শ্রেষ্ঠ খেলোয়াড়ঃ মোঃ সিফাত হোসেন, বাংলাদেশ সেনাবাহিনী।
সেরা আউট সাইড এ্যাটাকারঃ মাজহারুল ইসলাম, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।
সেরা অপজিট এ্যাটাকারঃ মোঃ সিফাত হোসেন, বাংলাদেশ সেনাবাহিনী।
সেরা সেটারঃ মোঃ আশিকুজ্জামান বাংলাদেশ সেনাবাহিনী।
সেরা মিডেল ব্লকারঃ পারভেজ মোশারফ বাংলাদেশ বিমান বাহিনী।
সেরা লিবারুঃ মোঃ আব্দুল হাকিম বাংলাদেশ সেনাবাহিনী।
উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জনাব ইসরাক হোসেন,মাননীয় প্রতিমন্ত্রী, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মাহফুজুল আলম খান, অতিরিক্ত সচিব ( ক্রীড়া - ২অনুবিভাগ),যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ মাছুদুল আলম সহ- সভাপতি বাংলাদেশ ভলিবল ফেডারেশন। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক (চলতি দায়িত্বে) জনাব মোঃ আব্দুল মমিন সাদ্দাম,কোষাধ্যক্ষ মোঃ ইমরান হায়দার কাঞ্চন, সোহেল রানা লিংকন ফেডারেশনে সম্মানিত সদস্য।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক্স ও প্রিন মিডিয়া এবং ফটো সাংবাদিকবৃন্দ।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত