

মুহাম্মদ নোমান,কালীগঞ্জ প্রতিনিধি: শনিবার ৭ ই মার্চ, সকাল ১০ টার সময় গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক আকস্মিক ঝটিকা পরিদর্শনে আসেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বকুল এম পি ।
এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি জাকিয়া সারোয়ার লিমা ও কালিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেনসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক।
পরিদর্শন চলাকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ডাক্তার রেজওয়ানা রশিদ তার কর্মক্ষেত্র উপস্থিত ছিলেন না, স্বাস্থ্য মন্ত্রীর উপস্থিতিতে তিনি দ্রুত হাসপাতালে আসেন । স্বাস্থ্যমন্ত্রী কালীগঞ্জ হাসপাতালে বিভিন্ন সেক্টর পরিদর্শন করেন, ভর্তি রোগীদের সাথে কথা বলেন, হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের সাথে কথা বলেন,
এসময় চিকিৎসা নিতে আসা রোগীরা বলেন হসপিটালে সময় মতন ডাক্তার আসে না ।ডাক্তার এসে প্রথমে এক দেড় ঘন্টা তারা রোগী দেখতে বসে না ।রুমের ভিতর বসে নিজেরা নিজেরা কথা বলেন গল্প করেন ।রোগীরা তাদের সমস্যার কথা বলতে গেলেও সময় দিয়ে কথা শুনেন না অল্প কথা শুনে প্রেসক্রিপশনের মধ্যে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা লিখে দিয়ে তা প্রাইভেট ক্লিনিক থেকে টেস্ট করিয়ে নিয়ে আসতে বলেন। সরকারিভাবে এখানে যতসামান্য পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পাশাপাশি হসপিটালে প্রায় সময় শিশু মেডিসিন ও গাইনি বিশেষজ্ঞ ডাক্তার সময় মতন উপস্থিত থাকেনা ।রোগীদের সাথে দুর্ব্যবহার করেন।পর্যাপ্ত পরিমাণ ওষুধ না থাকায় বাহিরের ফার্মেসি থেকে ঔষধ কিনার কথা বলে দেন। কিছু কিছু চিকিৎসক সরকারি হসপিটালে হাজিরা দিয়ে বিভিন্ন বেসরকারি ক্লিনিকে অপারেশন ও রোগী দেখতে চলে যায় এতে করে রোগীরা প্রচুর ভোগান্তির শিকার হয়।
হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতার খারাপ অবস্থা ভর্তি রোগীদের ঠিকমতন চিকিৎসা ও খাবার পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকার কথা মন্ত্রী মহোদয়ের কাছে বলেন। উপস্থিত রোগী ও এলাকাবাসী মন্ত্রী মহোদয়কে বলেন ইতিপূর্বে বিভিন্ন দপ্তরে এবং ঊর্ধ্বতনমলে এই অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে বারবার বলা হয়েছে এবং জাতীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় অনেকবার লেখালেখি ও সংবাদ প্রকাশ হয়েছে। দুর্নীতি দমন কমিশন থেকে এখানে পরিদর্শন করে বিভিন্ন অনিয়ম এবং চিকিৎসকদের আর্থিক সহ বিভিন্ন দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে।
পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী তার প্রেস ব্রিফিং এ বলেন চারজন ডাক্তার অনুপস্থিত ছিলেন, একজন নিয়মবহির্ভূতভাবে দীর্ঘদিন ধরে অনুপস্থিত, এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে, হাসপাতালে আসার রোগীরা যাতে চিকিৎসা ভালো পায়
সেই ব্যাপারে নির্দেশনা প্রদান দান করেন ।
বেশ কিছু অনিয়মও ত্রুটি তার চোখে ধরা পড়ে যেগুলো নোট আকারে নেওয়া হয়েছে যা দ্রুত ব্যবস্থা নেয়া হবে।কালিগঞ্জ সরকারি হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা মোটামুটি আছে আরো ভালো পরিবেশ করতে হবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত