
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে ২লাখ দশ হাজার ২৬৯টি শিশুকে হাম-রুবেলা টিকাদান কর্মসুচি শুরু হয়েছে।
জেলার ১হাজার ৬১৬টি কেন্দ্রে একযোগে সোমবার সকাল থেকে এই টিকাদান কর্মসুচি শুরু হয়।
শহরের পুরাতন হাসপাতাল সংলগ্ন ইপিআই কেন্দ্রে কর্মসুচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম, সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক, নীলফামারী পৌরসভার প্রশাসক সাইদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ, জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক, উপস্থিত এ সময় ছিলেন।
সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক জানান, আজ থেকে শুরু হওয়া এই টিকাদান কর্মসুচি চলবে ১০মে পর্যন্ত।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত