

আজ ভোরে বজ্রপাতে হালুয়াঘাট বিদ্যুৎ সরবরাহ দপ্তরের ৩৩কেভি সোস' লাইলনের তার (অফিস সংলগ্ন, নালিতা বাড়ী রোড) ছিঁড়ে যায় এবং একই সঙ্গে সার্কিট 'ব্রেকার অচল হয়ে পড়ে ে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে হালুয়াঘাট বিদ্যুৎ সরবরাহ দপ্তরের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, লাইন ও সার্কিট ব্রেকারের মেরামত কাজ চলছে, তবে স্বাভাবিক সরবরাহে সময় লাগতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দু:খ প্রকাশ করে ধৈর্য্য ধারণ ও সহযোগিতা কামনা করছে, হালুয়াঘাট বিদ্যুৎ কতৃপক্ষের।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত