
২৬ জুলাই ২৫ রোজ শনিবার সকাল থেকে হালুয়াঘাট উপজেলায় বৈধ কাগজপত্র ব্যতিরেকে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করে কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার ও মেডিকেল হলকে জরিমানা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) জান্নাত এই অভিযান পরিচালনা করে,
আকন্দ প্যাথলজিকাল সেন্টারকে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও এক্সরে রুম সিলগালা করা হয়।
নিউ পপুলার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও সীলগালা করা হয়।
সেবা, ইনসাফ ও নিরাপদ ডায়াগনস্টিক সেন্টারের প্রত্যেকটিকে ১৫ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
সীমান্ত প্যাথলজিক্যাল সেন্টারকে ২৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।এবং রেজিষ্ট্রেশন ও বৈধ কাগজপত্র ব্যতীত মেডিকেল সেন্টার বা ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করা যাবেনা বলেও নির্দেশনা দেওয়া হয়। অভিযান পরিচালনায় সর্বাত্মক সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, এবং হালুয়াঘাট থানা পুলিশ।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত