

বিভিন্ন কর্মসূচী ও যথাযোগ্য মর্যাদায় ৫৫ তম বিজয় দিবস উদযাপন করা হয়।উপজেলা প্রশাসন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, স্কুল, কলেজ, প্রেসক্লাব,পুজা উদযাপন পরিষদ, অংশ গ্রহনে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিবস টি পালন করা হয়।কর্মসূচির মধ্য ছিল সূর্য উদয়ের সাথে সাথে হালুয়াঘাট বিজয় স্মৃতিস্তম্ভে মুক্তিযুদ্ধের প্রতি সম্মান করে উপজেলা প্রশাসন, পৌরসভা, জাতীয়তাবাদী দল বিএনপি সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দল সকল প্রতিষ্ঠানের পক্ষ থেকে মালঞ্চ পুষ্পার্ঘ্য অর্পণ, স্ব-স্ব প্রতিষ্ঠানে জাতীয় ও দলীয় পতাকা উওোলন, সকাল ৮.৩০ ঘটিকার সময় প্রশাসনের আয়োজনে, হালুয়াঘাট সরকারি আদ্দর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে কুচকাওয়াজ ডিসপ্লে প্রর্দশন ও পুরস্কার বিতনর করা হয়, এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খানের সভাপতি ও অতিথি হিসাবে সালাম গ্রহন ও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি জন্নাত, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, মুক্তিযুদ্ধা বৃন্দ, ওসি কামরুল ইসলাম , টিএইচও ডাঃ প্রানেষ পান্ডে,ডাঃ রিদিতা সরকার সেতু, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা স্কুল কলেজের প্রধানগন। দুপুরে উপজেলা ৩০০ আসন বিশিষ্ট অডিটোরিয়াম রুমে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযুদ্ধের পরিবারকে সংবর্ধনা দেওয়া ও দিনব্যাপী উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিজয় মেলা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় মেলা প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই দিকে সকাল থেকে জাতীয়তাবাদী বিএনপি বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেন,কর্মসূচির মধ্যে ছিল, বিজয় স্তম্ভে পুস্পর্গ অর্পণ, দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, বিজয় শোভাযাত্রা এবং জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা মেজর জেনারেল জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, এতে নেতৃত্ব দেন হালুয়াঘাট ও ধোবাউড়া আসনে ধানের শীষের প্রার্থী এবং জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত