

সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সম্ভাব্য বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় করনীয় নির্ধারণে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত।
২৮ এপ্রিল/২৬ রোজ মঙ্গলবার উপজেলা প্রশাসন, এর আয়োজনে সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের পানি বৃদ্ধি পাওয়ায় এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় করণীয় নির্ধারণে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা হল রুমে আয়োজিত উক্ত সভায় সভাপতিত্ব করেন ফয়সাল আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার, সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, অফিসার ইনচার্জ ফেরদৌস আলম , সংশ্লিষ্ট অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন। সভায় পাহাড়ি ঢলের পানি বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণ, ঝুঁকিপূর্ণ এলাকার তালিকা প্রস্তুত, আশ্রয়কেন্দ্রসমূহ প্রস্তুত রাখা, প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী মজুদ এবং দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া জনসচেতনতা বৃদ্ধি, নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতকরণ এবং জরুরি স্বাস্থ্যসেবা প্রদানের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় হাতির আক্রমনের বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান এবং সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে যেকোনো দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব।##
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত