

ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক ৮ ডিসেম্বর রোজ সোমবার হালুয়াঘাট উপজেলা পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রাণী সম্পদ অধিদপ্তরের আওতায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মান উন্নয়ণের লক্ষ্যে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন গৃহীত প্রকল্পের আওতায় নির্বাচিত সুফল ভোগী খামারীদের মাঝে ছাগল প্রানী খ্যাদ্য ও অন্যান্য সামগ্রী বিতরণ করেন। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে হালুয়াঘাট উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খান সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান,বিশেষ অতিথি ছিলেন ডাঃ মোহাম্মদ ওয়াহেদুল আলম,সহকারী কমিশনার ভূমি জন্নাত, থানা ওসি জামায়াতে ইসলামী আমীর মোয়াজ্জেম হোসেন, ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ আলী খান সহ সাংবাদিক বিশিষ্ট জন,জানাযায় তিনি ৪০০ পরিবারের মাঝে ছাগল ও অন্যান্য সমগ্রী বিতরন করেন। একজন মহিলাকে ঘর নির্মাণের জন্য টিন বিতরণ করেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত