
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৪, ২০২৬, ১০:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৩, ২০২৫, ৬:২৯ পি.এম
হোমনায় আমদানি-রপ্তানি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

আইয়ুব আলী, হোমনা :কুমিল্লার হোমনায় আমদানি-রপ্তানি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিও রবিবার দুই দিন ব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
হোমনা উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রধান প্রশিক্ষক মো. দেলোয়ার হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ওয়াসিম, হোমনা প্রেস ক্লাবের সভাপতি মো. আবদুল হক সরকার, উপ-সহকারি প্রকৌশলী মো. ইউনুস আলী, প্রশিক্ষার্থী মো. সাঈদ আলম,সালেক কাউসার শান্ত, মো. ইফতেখার হোসেন প্রমূখ। এতে ১৬ জন প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত