
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৫, ২০২৬, ৪:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২০, ২০২৫, ৩:৩৫ পি.এম
হোমনায় একুশে বইমেলা উদ্বোধন

কুমিল্লার হোমনায় তিন দিন ব্যাপী অমর একুশে বইমেলা উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদের আয়োজনে বুধবার পরিষদ মাঠে বই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ক্ষেমালিকা চাকমা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছের, পল্লী উন্নয়ন অফিসার স্বপন চন্দ্র বর্মন,হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু ও থানা প্রেসক্লাবের সভাপতি মো. কামাল হোসেনসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ অতিথি বৃন্দ মেলা পরিদর্শন করেন ।
জানা গেছে, একুশে বই মেলায় ২০ টি স্টল অংশ গ্রহণ করে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত