
প্রিন্ট এর তারিখঃ মে ১১, ২০২৬, ১০:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৩, ২০২৫, ৪:৩৬ পি.এম
হোমনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”- এ প্রতিপাদ্য নিয়ে কুমিল্লার হোমনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে হোমনা বাসস্ট্যান্ডে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে অফিসার ইনচার্জ (ওসি) মো. মোহাম্মদ রফিকুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শহীদুল্লাহ্, পল্লী উন্নয়ন অফিসার শফিকুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের আহবায়ক মনিরুল ইসলাম সরকার,উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুল হক, প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত