
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ১০:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৬, ২০২৫, ১:২৬ এ.এম
হোমনায় জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন

কুমিল্লার হোমনায় জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে
সোমবার র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ক্ষেমালিকা চাকমা। সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছের এর সভাপতিত্বে বক্তব্য রাখেন হোমনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবদুল করিম, ওসি জাবেদ উল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. মনিরুজ্জামান, পল্লী উন্নয়ন অফিসার স্বপন চন্দ্র বর্মন, খাদ্য নিয়ন্ত্রক মো. ওয়াসিম, সাংবাদিক আবদুল হক সরকার, মোর্শেদুল ইসলাম শাজু, কামাল হোসেন প্রমুখ।
এ সময় সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও ছাত্র-জনতা উপস্থিত ছিলেন ।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত