
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ১১:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৮, ২০২৬, ২:৫০ পি.এম
হোমনায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

আইয়ুব আলী, হোমনা: কুমিল্লার হোমনায় সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে হোমনা উপজেলা শাখার আয়োজনে শনিবার খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর কেন্দ্রীয় মজসলিস শুরা সদস্য ও অ্যাসিস্টান্ড সেক্রেটারী মো. নাজিম উদ্দিন মোল্লা, বিশেষ অতিথি কুমিল্লা উত্তর জেলা মজলিসে শুরা সদস্য ইঞ্জিনিয়ার শামীম সরকার।
হোমনা উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা অধ্যক্ষ মো. সাইদুল হকের সভাপতিত্বে ও সেক্রটারী কাজী ইব্রাহিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন পশ্চিম জেলা শাখার সভাপতি মাওলানা তাজুল ইসলাম,হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার,ছাত্রশিবির নেতা ও বিতার্কিক মো. মেহেদী হাসান, গাজীপুর খান বহুমুখী স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মো. আবদুল বাতেন, মাওলানা মোশাররফ হোসেন, মাওলানা মনিরুল ইসলাম মল, পৌর হেফাজতে ইসলামীর সভাপতি মাওলানা রহমত উল্লাহ আশেকী ও এনসিপির সমন্বয়ক রাজু আহমেদ প্রমুখ।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত