
প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৬, ১০:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২১, ২০২৫, ৬:৩৯ পি.এম
হোমনায় নার্সের অবহেলায় প্রসুতি রোগীর মৃত্যুর অভিযোগ

কুমিল্লার হোমনায় নার্সের অবহেলায় স্বপ্না (২০) নামের এক প্রসূতি রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। দীর্ঘ ২৫ দিন চিকিৎসাধীন থেকে বৃহস্পতিবার(২১ আগস্ট) সকালে ইন্তেকাল করেন। এ
বিষয়ে রোগীর বোন আকলিমা আক্তার ৯ আগস্ট হোমনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই চিৎপুর গ্রামের আবদুল মতিনের মেয়ে স্বপ্না (২০) নামের এক প্রসূতি রোগী প্রসব বেদনা নিয়ে হোমনা সরকারি হাসপাতালে ভর্তি হয়। এর পর দায়িত্বরত হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স নাসরিন জাহান ও লিলি খাতুন রোগীর সাথে অমানুবিক আচরন করেন, এক পর্যায়ে জোর করে ডিলিভারী করাতে গিয়ে রোগীর যৌনাঙ্গ কেটে ফেলে । এতে তার প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। দীর্ঘ ২৫ দিন আইসিওতে থেকে বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে মৃত্যুবরণ করেন। এতে রোগীর ২ থেকে আড়াই লক্ষ টাকা খরচ হয়েছে।
এ দিকে একজন গরীব অসহায় রোগীর সাথে যে অমানবিক আচরন করা হয়েছে তা তদন্তপূর্বক দায়ী নার্সের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। হোমনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুছ ছালাম সিকদার জানান, অভিযোগের বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষ (সিভিল সার্জন)কে জানিয়েছি এবং তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হবে । তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত