আইয়ুব আলী, হোমনা
কুমিল্লার হোমনায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে শনিবার বিকেলে হোমনা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২ (হোমনা- তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফারজানা শেলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভিপি মুকুল,তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূইয়া, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান এ্যাড. আজিজুর রহমান মোল্লা,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহজাহান মোল্লা চেয়ারম্যান, সহ-সভাপতি আবদুল আজিজ সাব মিয়া, মিজানুর রহমান, হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক শাহআলম হিমেল ও ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জ্বল ।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাহফুজ মিয়ার সঞ্চালনায় মতবিনিময় করেন প্রধান শিক্ষক দুলাল মিয়া, মোসলেহ উদ্দিন, খাইরুন্নেছা, রোজিনা আক্তার,আবদুল আজিজ, সহকারী শিক্ষক মো.মনিরুজ্জামান, আবদুল কাদির, শাখাওয়াত হোসেন ও জামিরুল ইসলাম প্রমুখ। এর আগে উপজেলা প্রাথমিক শিক্ষা পদক প্রাপ্ত শ্রেষ্ঠ শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA