
প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৬, ৬:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৯, ২০২৫, ১২:৩৭ পি.এম
হোমনায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

কুমিল্লার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা ও পৌর বিএনপির অঙ্গসংগঠনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার হোমনা বাসস্ট্যান্ডের দলীয় কার্যালয়ের সামনে থেকেএকটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেটের সামনে সমাবেশে মিলিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূইয়া।
উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিনের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভিপি মুকুল, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশ, হোমনা পৌর বিএনপির সভাপতি ছানা উল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম,সিনিয়র যুগ্ন আহবায়ক আবদুল লতিফ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক জাকির হাসান, যুগ্ম আহবায়ক আবদুল আজিজ খন্দকার, মিজানুর রহমান, শাহজাহান মোল্লা চেয়ারম্যান, সাইদুল হাসান শাহীন, শাহ আলম হিমেল,শেফালী বেগম, মো.সাইফুল ইসলাম রাজা, যুবদলের আহবায়ক এমএ জামাল, শ্রমিক দল সভাপতি মনিরুল ইসলাম সরকারসহ বিএনপির অঙ্গসংগঠনের ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী সমাবেশে অংশগ্রহণ করেন ।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত