
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৬, ১:২২ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৩, ২০২৫, ৫:২০ পি.এম
হোমনায় বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা রুবেল গ্রেফতার

কুমিল্লার হোমনা উপজেলা যুবলীগের সহ-সম্পাদক মো. আনিসুল ইসলাম রুবেলকে বিস্ফোরক মামলায় গ্রেফতার করেছে পুলিশ। রোববার
মাথাভাঙা ইউনিয়নের পঞ্চবটি মাজার এলাকা থেকে হোমনা ও তিতাস থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি মহিষমারী গ্রামের মৃত হারুনুর রশিদের ছেলে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, কুমিল্লার তিতাস থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলায় আনিসুল ইসলাম রুবেল এজাহার নামীয় আসামি ছিলেন। মামলাটির তদন্তের অংশ হিসেবে হোমনা থানা পুলিশ তাকে গ্রেফতার করে, পরে আইনগত প্রক্রিয়া শেষে রুবেলকে তিতাস থানায় হস্তান্তর করলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয় ।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত