
প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৬, ৬:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৮, ২০২৬, ৭:৫৪ পি.এম
হোমনায় শিক্ষার মানোন্নয়নে স্থানীয় এমপি’র সাথে শিক্ষকদের মতবিনিময়

আইয়ুব আলী, (হোমনা), কুমিল্লা:
কুমিল্লার হোমনায় শিক্ষার মানোন্ননে স্থানীয় এমপি'র সাথে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । এ উপলক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয় । এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদারের সভাপতিত্বে উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন, সাবক উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. আজিজুর রহমান মোল্লা, বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম,কলেজের অধ্যক্ষ লোকমান হোসেন ও মাওলানা ইমাম হোসেন , সরকারি কলেজে অধ্যাপক ফেরদৌস আবদুল্লাহ, প্রধান শিক্ষক আমেনা বেগম ও এটিএম মফিজুল ইসলাম শরীফ, সহকারী শিক্ষক তোফাজ্জল হোসেন ও আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন । অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক তাজরুল ইসলাম ও আমিনুল ইসলাম।
জে,এইচ, কে
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত