প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৪, ২০২৬, ৪:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৪, ২০২৬, ৪:১৬ পি.এম
হোমনায় সাবেক মন্ত্রী এমকে আনোয়ারের মৃত্যুবার্ষিকী পালন

আইয়ুব আলী, হোমনা: কুমিল্লার হোমনার রুপকার ও কিংবদন্তী সাবেক মন্ত্রী,কেবিনেট সচিব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও পাঁচ বারের সংসদ সদস্য প্রয়াত এমকে আনোয়ার এর ৯ম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে । এ উপলক্ষে পরিবারবর্গের আয়োজনে শনিবার হোমনাস্থ বাসভবনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে কবরে পুস্প স্তবক অর্পণ করেন পরিবারের পক্ষ থেকে মাহমুদ আনোয়ার কাইজার ,অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপি , উপজেলা বিএনপি ও পৌর বিএনপির অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ ।
এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।
মরহুমের বড় ছেলে মাহমুদ আনোয়ার কাইজার, ইউএনও মো. জামাল হোসেন, ওসি টমাস বড়ুয়া, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মাহফুজুল ইসলাম ভূইয়া, উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভিপি মুকুল, তিতাস উপজেলা বিএনপির সভাপতি সভাপতি ওসমান গনি,পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,সিনিয়র সহ-সভাপতি আবদুল লতিফ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. আজিজুর রহমান মোল্লা,তিতাস উপজেলা পরিষদ চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ, উপজেলা সাংগঠনিক সম্পাদক শাহজাহান মোল্লা ও সাইফুল ইসলাম রাজা, নির্বাহী সদস্য আলমগীর সরকার,শাহ আলম সরকার,হানিফ মিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক শাহআলম হিমেলসহ উপজেলা ও পৌর বিএনপি সংগঠনের নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
পরে মরহুম এমকে আনোয়ার ও তার সহধর্মীনি মাহমুদা আনোয়ার এর রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন হাফেজ মাওলানা আবদুস সালাম।
প্রকাশ,তিনি ২০১৭ সালের ২৪ অক্টোবর ৮৪ বছর বয়সে ঢাকায় এলিফ্যান্ট রোডে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA